শনিবার যশোর সদর উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পদাক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. জহুরুল হক জহির। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মুফতি হাকিম ফিরোজ শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল চাকলাদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, রুহুল আমিন লাভলু, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরণসহ জেলা , উপজেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বর্ধিত সভায় আগের কমিটি ভেঙে দিয়ে সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক হিসেবে মুফতি নূরুল আমিনের নাম ঘোষণা করলেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী। বর্ধিত সভা আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।



