স্টাফ রিপোর্টার ॥ নিটল মটরস লিমিটেড যশোর শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে টাটা গাড়ির প্রদর্শনী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিটল মটরসের সাউথ জোনের প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম, জেলা ুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি সাকির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ইঞ্জিনিয়ারিং শিল্প সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, নাসির যশোরের নির্বাহী পরিচালক মোস্তাক আলী, নিটল মটরস যশোর শাখার কর্মকর্তা নূরুজ্জামান, ডিলার সৌমেন মন্ডল রাজু, এরিয়া ম্যানেজার শরিফুল ইসলাম প্রমুখ।




