আড়ংঘাটায় হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বস্ত্র বিতরণ

ফুলবাড়ীগেট(খুলনা) সংবাদদাতা ॥ হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আড়ংঘাটা থানা শাখার উদ্যোগে অসচ্ছল ব্যক্তিদের মধ্যে বস্ত্রবিতরণ করা হয়। এ উপলে গতকাল শনিবার বিকেলে আড়ংঘাটা শীতলাতলা মাতৃমন্দিরে থানা সভাপতি দেবাশিষ মন্ডল উজ্জল এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির খুলনা মহানগর শাখার সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সহ সভাপতি সমর কুন্ডু । থানা সাধারণ সম্পাদক অসীত মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন প্রশান্ত কুমার সানা, রঘুনাথ ঘোষ, বিশ্বজিত দে, শুভ কুন্ডু, আশিক কবিরাজ প্রমুখ ।

ভাগ