মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ সারাদেশে চলমান নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে মহেশপুরের মান্দারবাড়ীয়া ইউনিয়নের বেশ কয়েকটি সামাজিক সংগঠন। শনিবার সকাল নয়টায় মহেশপুরের বেলেমাঠ বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাথানগাছি আলোর দিশারী গণগ্রন্থাগারের সদস্য কামরুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাকিবুল ইসলাম, টুটুল ইসলাম প্রভাষক জাহাঙ্গীর আলম, শিক হুমায়ুন আহমেদ, মো. মামুন, আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা যৌন হয়রানির একমাত্র শাস্তি মৃত্যুদন্ডের দাবি করেন।




