খুলনা ব্যুরো ॥ ‘নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনকারীদের শাস্তির বিষয়ে সরকার নতুন আইন করতে যাচ্ছে। কিন্তু শুধু আইন করলেই হবে না, কঠোর আইন প্রয়োগের মাধ্যমে অপরাধীদের শাস্তিও নিশ্চিত করতে হবে। সুষ্ঠু গণতন্ত্রের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার মধ্য দিয়ে সমাজ-দেশ থেকে ধর্ষণ-নিপীড়ন দূর হবে।’ দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম খুলনা মহানগর শাখার পক্ষ থেকে শনিবার বেলা ১১ টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। দু’ দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরাম খুলনা মহানগর আহ্বায়ক ও কেসিসি’র সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি। পরিচালনা করেন সদস্য সচিব নারীনেত্রী রেহানা ইসা। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা। বক্তৃতা করেন শিাবিদ অধ্য তারিকুল ইসলাম, শিক্ষক নেতা অধ্যাপক মনিরুল হক বাবুল, বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতা নিজামুর রহমান লালু, সিরাজুল হক নান্নু, এ কে এম শহীদুল ইসলাম, আইনজীবী ফোরাম নেতা অ্যাড. গোলাম মাওলা, অ্যাড. কানিজ ফাতেমা আমিন, কাওছারী জাহান মঞ্জু, কেসিসির সাবেক কাউন্সিলর আনজিরা খাতুন প্রমুখ।




