গাড়ির তেল খরচের টাকা বাঁচিয়ে মসজিদ নির্মাণ করছেন পৌর মেয়র

বাগেরহাট সংবাদদাতা ॥ পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে সরকারি বিধি মোতাবেক মেয়রের গাড়ির জন্য বরাদ্দকৃত তেল কখনও উত্তোলন করেননি। সেই তেলের প্রাপ্য ফান্ড দিয়েই মোংলা পোর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকার আলী নির্মাণ করতে যাচ্ছেন একটি মসজিদ।
গত শুক্রবার পৌরসভার নতুন কবরস্থান জামে মসজিদটির নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো. জুলফিকার আলী নিজেই। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে মেয়রের দায়িত্ব পালনকালে পৌরসভার গাড়ির তেল বাবদ খরচের টাকা উত্তোলন করেননি তিনি। ওই তেল বাবদ খরচের সঞ্চিত টাকা দিয়ে তিনি নির্মাণ করতে যাচ্ছেন একটি আধুনিক দোতলা মসজিদ। মেয়র জুলফিকার আলী বলেন, যেহেতু মসজিদটি পৌরসভার তাই আগামী নভেম্বর মাস থেকে ঈমাম ও মুয়াজ্জিনের বেতন পৌরসভার ফান্ড থেকে প্রদান করা হবে। মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করবেন পৌরসভার প্রকৌশলীরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী এমন মহৎ কাজের জন্য পৌর মেয়রকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ভাগ