পাইকগাছায় যাত্রা শুরু সামাজিক সংগঠন আত্মপ্রকাশ’র

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় ছাত্র ও যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণের মধ্য দিয়ে ‘আত্মপ্রকাশ পাইকগাছা’ নামে একটি সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর যৌথভাবে এর উদ্বোধন করেন। শনিবার বেলা ১১ টায় পৌরসভা কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম রনি। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। ফয়সাল আশিকুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর ইদ্রিস আলী গাজী, সাইফুল ইসলাম, আব্দুল মজিদ বয়াতী, আব্দুল গফফার মোড়ল, মো. সাইফুল, সাইদুর রহমান, ফিরোজ আহমেদ, নয়ন মনি বিশ্বাস, সাজিদ শাহরিয়ার, মামুন হোসেন, ইসরাফিল হোসেন, হাসান আলী, ইকরামুল হোসেন, দীপ্ত কুমার দাশ, উজ্জ্বল পাল প্রমুখ।

ভাগ