ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ নোয়াখালীর বেগমগঞ্জে নারীর শ্লীলনতাহানি ও দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ঝিকরগাছা সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুজ্জামান বাবু, বাংলাদেশ ফøাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম, স্বপ্নচুড়া স্বেচছাসেবী সংগঠনের উপদেষ্টা সাইফুল ইসলাম, মিতালী সংঘের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কলেরগান সংগঠনের সভাপতি সমীর চক্রবর্তী, উদ্ভাবক মিজানুর রহমান, উদিচী শিল্পগোষ্ঠীর শাহিন আহম্মেদ, সেবক যশোরের সভাপতি মতিয়ার রহমান প্রমূখ।




