নাভারণ ( যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূ (৩৩) ধর্ষিত হয়েছেন অভিযোগো মামলা হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার রাতে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে যেয়ে ধর্ষণের শিকার হয়েছেন। মামলায় আসামি করা হয়েছে গ্রামের নুরালী মোড়লের ছেলে আব্দুল গফফারকে। ধর্ষিতার চিৎকারে তার স্বামী ও স্থানীয়রা হাতে নাতে ধর্ষককে আটক করে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক পরিচয় দানকারী মহলসহ ধর্ষকের ভাইয়েরা এসে ধর্ষিতার আত্মীয় স্বজনকে মারধর করে ও জোরপূর্বক ধর্ষণকারীকে ছিনিয়ে নিয়ে যায় । বিষয়টি জানাজানি হলে ধর্ষিতার পরিবারকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। পরে প্রতিবন্ধী ওই গৃহবধূ পালিয়ে এসে থানায় মামলা করেন। নিরাপত্তাহীনতায় ভুগছে ধর্ষিতার এ পরিবার। এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের আটকের জন্য অভিযান চলছে।




