যশোরের শার্শা উপজেলার নিশ্চিন্তপুরে ৫৯৩ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে বিজিবি। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা, পিএসসি জানান, শুক্রবার ভোরে নিশ্চিন্তপুর দাখিল মাদ্রাসার সামনে পাকা রাস্তার ওপর থেকে ৫৯৩ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আল আমিন মোড়ল (২২) উপজেলার আন্দোলপোতা গ্রামের মাজহারুল মোড়লের ছেলে। এ সময় তার অপর দুই সহযোগী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বিজ্ঞপ্তি




