কাশিমপুরে মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদরের কাশিমপর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান আশা ইন্তিকাল করেছেন,ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সকালে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত ছিলেন। এদিন বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে ডাকাতিয়া গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল ও তার রণাঙ্গনের সাথীরা।

ভাগ