স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

সাতক্ষীরা প্সংবাদদাতা॥ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোদন্ডা গ্রামে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১০টার দিকে আশাশুনি উপজেলা সদরের কোদন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির শিক্ষক মইনুর ইসলামকে গ্রেফতার করেন।
ওসি গোলাম কবির বলেন, কোদন্ডা গ্রামের বাবর আলী গাজীর ছেলে মইনুর রহমানের ভিকটিম শিক্ষার্থীর বাড়িতে যাওয়া-আসা ছিল। শুক্রবার বাড়িতে কেউ না থাকার সুবাদে মইনুর ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় স্কুলছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে শিক্ষক মইনুর রহমান দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করেন। তবে তাকে কৌশলে আটক করে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্ত মইনুর রহমানকে গ্রেফতার করে। এ ঘটনার অপরাধীর যথাযথ শাস্তি দাবি করেছে মেয়েটির বাবা ও এলাকার সাধারণ মানুষ।

ভাগ