এনজিও ব্যুরোর মহাপরিচালকের জাগরণী চক্র পরিদর্শন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মো. রাশেদুল ইসলাম গত বৃহষ্পতিবার জাগরণী চক্র ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সফল প্রকল্পের নিরাপদ সবজি উৎপাদন ও বিপণন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি পলি হাউস মিনি নার্সারি মাঠ পর্যায়ে সবজি সংগ্রহ কেন্দ্রের কৃষকদের সাথে কথা বলেন। মাঠ পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টিতে এবং কৃষি উন্নয়নে জাগরণী চক্র ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন।-বিজ্ঞপ্তি

ভাগ