ফের আলোচনায়

লোকসমাজ ডেস্ক॥ বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা বলে তার দিকে মানুষের এমনি একটু বেশি নজর থাকে। তার ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অনেক ফ্যান ফলোয়ার তৈরি করতে সক্ষম হয়েছেন সুহানা খান। তাদের জন্যই মাঝেমধ্যে নিজের বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের আলোচনায় বলিউড বাদশা কন্যা সুহানা খান। কালো টপের সঙ্গে আকাশি রঙের শর্টস পরতে দেখা যায় তাকে। সুহানা খানকে কেন্দ্র করে শোবিজ অঙ্গনে জল্পনার কমতি নেই। তারকা কন্যা সুহানাও জানেন কীভাবে আলোচনায় থাকতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবলিক করে ও আকর্ষণীয় সব ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে নিজেকে জানান দিচ্ছেন তিনি।
অল্প দিনেই সুহানার অনুরাগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখে। এদিকে সুহানার ওই ছবি প্রকাশ্যে আসতেই তার ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। এরইমধ্যে ছবিটিতে লাইক পড়েছে সাড়ে তিন লাখের বেশি। মন্তব্য-ঘরে প্রশংসাসূচক বাক্যের কমতি নেই। সম্প্রতি গায়ের রং নিয়ে নিজের স্টাইলে ক্ষোভ উগড়ে দেন সুহানা খান। তিনি অভিযোগ করেন, গায়ের রঙের জন্য অনেক ছোট বয়সেই তাকে ‘কালা’ ও ‘কালি’ বলে সম্বোধন করা হতো। ওই সব সম্বোধন শুনতে শুনতে অভ্যস্ত হয়ে পড়েছেন বলেও জানান সুহানা। তবে গায়ের রং নিয়ে কটাক্ষ করা বন্ধ হোক বলে জোর দাবি করেন সুহানা। শাহরুখ কন্যার পর বর্ণবিদ্বেষ নিয়ে মন্তব্য করেন মডেল-অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংও। এদিকে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভারতে রয়েছেন সুহানা খান। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে পড়াশোনা করছেন।

ভাগ