যশোরে আরো ১২ জনের করোনায় শনাক্ত

স্টাফ রিপোর্টার॥ যশোরে ১শ ৩৯টি নমুনায় ১২ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন অফিসের গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ১শ ৩৬টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। তাতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১১ জন। অপরদিকে, খুলনা মেডিকেল কলেজ থেকে ৩টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ১ জন। দু’টি প্রতিষ্ঠানের ল্যাব থেকে নমুুনা পরীক্ষায় একদিনে ১২ জনের ফলাফল করোনা পজেটিভ হয়েছে। এ নিয়ে যশোরে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯শ ৬৪ জন। সুস্থ হয়েছেন, ৩ হাজার ৫শ ৯১ জন। ৮শ কোভিড-১৯ হাসপাতালে এবং ৩শ ১৮ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত কোভিড-১৯ সংক্রমনে মৃত্যু হয়েছে ৫৫ জনের। গতকাল যশোরে যে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের ভেতর যশো সদরে আক্রান্তের সংখ্যা ১১ জন। ১ জন আক্রান্ত হয়েছেন অভয়নগর উপজেলায়। আক্রান্তদের ভেতর ৯ জনের নাম ও পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন- যশোর ২৫০ শয্যা হাসপাতালের সেবিকা শান্তিরানী মিস্ত্রি, মাকসুদা খাতুন (৩৫), ঘোষপাড়া এলাকার আল মামুন (৪৫), খড়কির হাফিজুর রহমান (৫০), পালবাড়ির মাহমুদা (২৮), সুবর্ণা (২৩), সদর উপজেলা ভেকুটিয়া গ্রামের ফকুরোন নেছা (৭০), চুড়ামনকাটি গ্রামের মিজানুর রহমান (৪৭), কুয়াদা বাজার এলাকার মিজানুর রহমান (৫০)।

ভাগ