ফুলতলায় বেকারিতে অভিযান, জরিমানা

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলা বাজারের রফিক সড়কস্থ শাহাজাহাল বেকারিতে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সেখানে মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআই’র অনুমোদনবিহীন পণ্য বিক্রির অভিযোগে ওই অর্থদ- প্রদান করা হয়। পরে অনুমোদনবিহীন বিভিন্ন পণ্য নদীতে ফেলে বিনষ্ট করা হয়। একই সময় মাস্ক ব্যবহার না করার অভিযোগে তিন ব্যক্তিকে ২’শ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত ফুলতলা উত্তর বাজারে সরকারি জমির ওপর অবৈধ দোকানঘর উচ্ছেদ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস।

ভাগ