নারীকে উত্ত্যক্তের অভিযোগে ফুলতলায় একজন আটক

ফুলতলা (খুলনা) অফিস ॥ প্রতিবেশী নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে ফুলতলার দক্ষিণডিহি গ্রামের মনিরুল ইসলাম (৩৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি ওই গ্রামের সৈয়দ শওকত আলীর পুত্র। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে মনিরুল প্রতিবেশী ছদর আলী শেখের কন্যা আঁখি বেগম (২২) কে উত্ত্যক্ত করে আসছিলেন। এ ঘটনায় বুধবার আঁখি বেগম ফুলতলা থানায় মনিরুল ও তার পিতাকে আসামি করে মামলা করেন। পুলিশ এ মামলায় মনিরুলকে আটক করে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভাগ