রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের রামপালে বীর মুক্তিযোদ্ধা ও জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক শেখ শহিদুল্লাহ বুধবার সন্ধ্যায় ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১ টায় গার্ড অব অনারের মাধ্যমে গোবিন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় রামপাল উপজেলা প্রশাসনের প থেকে সহকারী কমিশনার (ভূমি) শোভন সরকার উপস্থিত ছিলেন। শেখ শহিদুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম, যুগ্ম আহবায়ক শেখ ফরিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সহসভাপতি আ. হালিম পাটোয়ারী, ডাক্তার এনামুল হক, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর অ্যাডভোকেট আ. ওয়াদুদ, ফকির শাহাদাৎ হোসেন, মো. মোস্তফা, তরফদার জিল্লুর রহমান, কাজী জাহিদুল ইসলাম, মল্লিক জিয়াউল হক জিয়া, আলমগীর কবির বাচ্চু, কাজী অজিয়ার রহমান প্রমুখ।




