শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শৈলকুপা উপজেলার ধলহরা চন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা ধাওড়া মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সিকদার কলেজে অনুষ্ঠিত হয়েছে। সভায় বীর মুক্তিযোদ্ধা আওয়ামী নেতা আব্দুর গফুর মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাঁদ আলী মেম্বর, মুস্তাফিজুর রহমান সিকদার মুস্তাক , মহাসীন সিকদার, নান্নু বিশ্বাস প্রমুখ। বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকার আইন শৃঙ্খলার বিষয় নিয়ে আলোচনা করেন।





