কেশবপুরে শ্যালকদের পিটুনিতে হাসপাতালে ভগ্নিপতি

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে শ্যালকদের মারধরে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভগ্নিপতি আব্দুল গফুর গাজী(৫২)। জানা যায়, উপজেলার মনোহরনগর গ্রামের মৃত ঈমান আলী গাজীর ছেলে আব্দুল গফুর গাজীর সাথে ৩২ বছর আগে সুফলাকাঠি ইউনিয়নের বেতীখোলা গ্রামের মুনসুর মোলার মেয়ে নাসিমার বিয়ে হয়। তারা নিঃসন্তান। ভাইদের কু পরামর্শে স্বামীর সাথে দুর্ব্যবহার করতে থাকেন নাসিমা । প্রতিবাদ করলে নাসিমা তার বাবার বাড়ি চলে যান। ভাইদের কু পরামর্শে স্বামীর দেওয়া জমি বিক্রির চেষ্টা চালাতে থাকেন। এ ঘটনা জানতে পেরে আব্দুল গফুর গাজী স্ত্রীকে বাড়িতে আনার জন্য মঙ্গলবার রাতে বেতীখোলা বাজারে পৌছান। এ সময় শ্যালক হারুন মোলা, শফিকুল মোলা ও মনিরুল মোলা ভগ্নিপতিকে বেধড়ক মারধর করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে।

ভাগ