ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে আজকের জনসভা সফলের লক্ষ্যে বৃহস্পতিবার প্রস্তুতি সভা হয়েছে। মহসেন শ্রমিক কলোনিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা শহিদুল্লাহ খাঁ। বক্তৃব্য দেন, ব্যক্তি মালিকানাধীন পাট,সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন , সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী প্রমুখ। আজ শুক্রবার বিকেল ৪টায় শিরোমনি শহিদ মিনার চত্বরে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে।




