নদীতে ভেসে যাওয়া লাশ ফেরত দিলো ভারত

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ মাথাভাঙ্গা নদী দিয়ে ভারতে ভেসে যাওয়া বৃদ্ধ ওয়াজেদ আলীর লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে এই লাশ হস্তান্তর করা হয়। দুই দেশের বিজিবি-বিএসএফ ও পুলিশের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। মৃত ওয়াজেদ আলীর ছেলে রুহুল আমীন জানান, গত ২১ সেপ্টেম্বর দুপুরে তার বাবা মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে ডুবে মারা যায়। এরপর নদীর স্রোতে লাশ ভেসে ভারতের ভেতরে চলে যায়। ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে বিজিবির মাধ্যমে আবেদন করে লাশ ফেরত আনা সম্ভব হয়েছে।

ভাগ