লোকসমাজ ডেস্ক॥ নারী ও শিশুদের ওপর নির্যাতনের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশের জেলা সদর ও মহানগরে বিােভ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসকাবের সামনে সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ বিরোধী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। এদিকে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বারিত সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী জেলা সদর/মহানগরে উক্ত কর্মসূচি সফলভাবে পালনের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়েছে।





