নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে কেশবপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে বুধবার সকালে উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক সহকারী অধ্যাপক মশিউর রহমান, সাংগঠনিক স¤পাদক সাংবাদিক উৎপল দে মানরবন্ধনে নেতৃত্ব দেন। মানববন্ধন চলাকালীন প্রতিবাদী গণসংগীত পরিবেশন করেন শিল্পী উজ্জ্বল ব্যানার্জী, প্রদীপ বসু পল্টু ও এস এম সিরাজুল ইসলাম। কবিতা আবৃতি করেন শিক স্বপন কুমার মন্ডল। মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত হন মুক্তিযোদ্ধা মনি মোহন ধর, কেশবপুর প্রেস কাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, আওয়ামী লীগ নেতা আব্দুর করিম গাজী,উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ স¤পাদক মফিজুর রহমান নান্নু, উপজেলা খেলাঘর আসরের আহ্বায়ক আব্দুল মজিদ,সদস্য সচিব সৈয়দ আকমল আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার খান, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ যুগ্ম স¤পাদক শেখ শাহীন,দফতর সম্পাদক মজ্ঞুরুল হোসেন ডবলু,প্রভাষক রহুল আমিন বিশ্বাস, শিক্ষক মতিয়ার রহমান, শ্রমিক নেতা মুজিবর রহমান, কার্তিক রায় , শিল্পী প্রদীপ সিংহ ,মহাদেব সাহা, আব্দুল গণিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

ভাগ