লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ দেশব্যাপী সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে লোহাগড়ায় আলোক প্রজ্জ্বলন করেছে ছাত্রলীগ। বুধবার সন্ধ্যারাতে লোহাগড়া উপজেলা ছাত্রলীগ নেতা শেখ সগীর উদ্দিন সনেটের নেতৃত্বে লক্ষীপাশা বাজার ও লোহাগড়া বাজারের সংযোগ সেতুর ওপর মোমবাতি জ¦ালিয়ে আলোক প্রজ্জ্বলন করেন সংগঠনের নেতাকর্মীরা। এসময় যুবলীগ নেতা শেখ ছদর উদ্দিন শামীম, ছাত্রলীগ নেতা শেখ সুজন, সাবেক ছাত্রলীগ নেতা শেখ ফাতিল আলমাস, শেখ মো. রাজু, শেখ তৌকির প্রমুখ উপস্থিত ছিলেন।




