কালীগঞ্জে ছাত্রদলের নবগঠিত কমিটিরমতবিনিময় সভা

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা, পৌর ও মাহতাব উদ্দিন কলেজ শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে বুধবার শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ মাহবুবার রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আয়নাল হাসান, তবিবুর রহমান মিনি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, পৌর কমিশনার আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে নবগঠিত কমিটির উপজেলা শাখার আহ্বায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর শাখার আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম, মাহতাব উদ্দিন কলেজ শাখার সাজিদ হাসান জনি, সদস্য সচিব কামরুল ইসলামসহ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, আলাউদ্দিন, পৌর শাখার যুগ্ম আহ্বায়ক ইসরাফিল হোসেন জুয়েল, কলেজ ছাত্রদলেল যুগ্ম আহ্বায়ক আল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য মনিরুজ্জামান মুন্নাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ভাগ