মাসুদ রানা বাবু ॥ যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ধর্ষণ, নারী নির্যাতন, খুন, দুর্নীতিকে প্রাধান্য দিচ্ছেন ভোটাররা। তারা ব্যালটের মাধ্যমে এর বিপক্ষে রায় দেয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন।
বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নূর-উন-নবীর গণসংযোগকালে এ চিত্রটিই লক্ষ্য করা গেছে। রাস্তা, ব্যবসা-প্রতিষ্ঠান, বাসাবাড়ি সর্বত্রই একই চিত্র। ভোটার ও সাধারণ মানুষ বিএনপি নেতা কর্মীদের দেখলেই তাদের ঘিরে ধরছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত ব্যক্ত করছেন। ভোটাররা বলেন, দেশে নারীর সম্ভ্রমের কোন মূল্য নেই। ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দেশে ধর্ষণের রাজত্ব কায়েম করেছে। তারা একের পর এক ধর্ষণের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। যা মধ্য যুগীয় বর্বরতাকেও হার মানায়। ঘরে-বাইরে সবখানে আজ নারীরা লাঞ্ছিত নির্যাতিত হচ্ছেন। তাই, এই নির্বাচনে প্রতিবাদের অংশ হিসেবে তারা ধর্ষণ, নারী নির্যাতনের বিপক্ষে রায় দিতে চান।
গতকাল বুধবার ধানের শীষের প্রার্থী নূর-উন-নবী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সদর উপজেলার ইছালী ও লেবুতলা ইউনিয়ন, শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। প্রথম তিনি সদর উপজেলা বিএনপির আয়োজনে ইছালী ইউনিয়নের হাশিমপুর মনোহরপুর, লেবুতলা ইউনিয়নের লেবুতলা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। তার সাথে অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে ভোট ও দোয়া চান। এ সময় দলীয় নেতা-কর্মীদের শ্লোগানে মুখর হয়ে ওঠে গণসংযোগ। পরে বিএনপি প্রার্থী যশোর শহরে গণসংযোগ করেন। চাঁচড়া বাজার থেকে শুরু হওয়া গণসংযোগটি রাজা বরদাকান্ত সড়ক, রায়পাড়া হয়ে শংকরপুর গিয়ে শেষ হয়। বিএনপি প্রার্থী গণসংযোগে পৃথকভাবে অংশ নেন- জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গোলাম মোস্তফা, নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল বাশার শাহীন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মীর নূর ইমাম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আঞ্জুরুল হক খোকন, ইছালী ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তফা মনোয়ারুল হ্যাপী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলী নল্লা, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন টিটো, জেলা শ্রমিক দলের সভাপতি এসএম মিজানুর রহমান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সহ-সভাপতি ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রায়হান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।





