ঝিনাইদহে করোনায় মৃত্যু হলো দু’জনের

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে জামিলা খাতুন (৬০) ও তৈয়বুর রহমান (৭৮) নামে দু’জনের মৃত্যু হয়েছে। জামিলা খাতুন ঝিন্দাহের কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর গ্রামের হানিফের স্ত্রী। অন্যদিকে গান্না সবেদ আলী হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক তৈয়বুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামের গহর আলী বিশ্বাসের ছেলে। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপ-পরিচালক আব্দুল হামিদ খান বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। মৃত্যুবরণকারীদের দাফন সম্পন্ন হয়েছে। এ নিয়ে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬০ জনের লাশ দাফন করলো।

ভাগ