স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ জাতীয়তাবাদী ছাত্রদল ঝিনাইদহ সরকারী কেসি কলেজ শাখার কমিটি ঘোষনা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস. এম সমিনুজ্জামান সমিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক স্বারিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কেসি কলেজ ছাত্রদলের কমিটিতে শিমুল আল মাসুদকে আহবায়ক ও বাবর আলীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ৬০ দিনের মধ্যে তাদের অধীনস্থ ইউনিট কমিটি গঠন করে জেলা ছাত্রদলের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।





