স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ সারা দেশব্যাপী ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন হয়েছে। বুধবার সকালে শহরের পোস্টঅফিস মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক নেতা আব্দুস সালাম, হাফিজুর রহমান, বাবুল আক্তার লাল্টু, খান জাহান আলী, কাজী মোহাম্মদ আলী, হুমায়ন কবিরী টুকু প্রমুখ। মানববন্ধনে বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে জেলার সাংস্কৃতিক কর্মীরা মানববন্ধনে অংশ নেন।





