স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে টিটু বিশ্বাস নামের এক রাজমিস্ত্রীকে হাতুড়িপেটা করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সদর উপজেলার কাশিমপুর গ্রামে। আহত টিটু বিশ^াস ওই গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে। পিতা জাহাঙ্গীর বিশ্বাস অভিযোগ করেন, সোমবার প্রতিবেশী সামাজিক প্রতিপক্ষ আফসার বিশ্বাসের ছেলে মনিরুল ও বসিরের সাথে টিটুর জমির আগাছা পরিষ্কার করা নিয়ে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে ওই গ্রামের ইকবাল হোসেনের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সময় মনিরুল ও বসির হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টিটুকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঝিনাইদহ সদর থানা পুলিশের ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’





