প্রচার মাইক ভাঙচুরের প্রতিবাদে যশোরে দোকান বন্ধ রেখে মানববন্ধন ব্যবসায়ীদের

স্টাফ রিপোর্টার ॥ ভাড়া দেওয়া প্রচার মাইক ভাঙচুরের প্রতিবাদ এবং ব্যবসার নিরাপত্তার দাবিতে গতকাল বুধবার সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত দোকান বন্ধ রেখে ধর্মঘট, কর্মবিরতি, মানববন্ধন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে যশোর জেলা মাইক লাইট মালিক ও শ্রমিক কল্যাণ সমিতি। গত ৫ অক্টোবর যশোরের বিভিন্ন স্থানে ৪ টি প্রচার মাইক ভাঙচুর ও লুটের ঘটনার প্রতিবাদে সকাল ১১ টায় প্রেসকাব যশোরের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, কল্যাণ সমিতির সভাপতি গোলক চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সমিতি নেতা মাসুদ পারভেজ মিঠু, দেলোয়ার হোসেন দুলু প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ‘আমরা ব্যবসা করি। সব রাজনৈতিক অরাজনৈতিক অনুষ্ঠানে মাইক ভাড়া দিই। কিন্তু গত ৫ অক্টোবর যশোর সদর উপজেলা নির্বাচনের প্রচারের জন্য ভাড়া দেওয়া আমাদের ৪ টি মাইক সেট দুর্বৃত্তরা ভাঙচুর ও লুট করে। এমন পরিস্থিতিতে আমরা মাইক ভাড়া দিয়ে আতঙ্কে থাকছি এবং ব্যবসায়িকভাবে তিগ্রস্ত হচ্ছি।’ তারা বলেন, ‘আমরা এসব বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতাদের অবহিত করেছি। তারা কেউই দায় নিতে চাচ্ছেন না।’ তারা বলছেন, ‘এসব ঘটনার সাথে কারা জড়িত তা আমরা জানিনা।’ এ অবস্থায় নিরাপদে ব্যবসা করতে নেতৃবৃন্দ প্রশাসনের আশু হস্তপে কামনা করেন। মানববন্ধন শেষে সমিতির প থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। প্রসঙ্গত, ২০ অক্টোবর সদর উপজেলার চেয়ারম্যান পদের উপ-নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে গত কয়েকদিন তাদের পক্ষে প্রচারণার মাইকে হামলা চালিয়ে ভাঙচুর করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসব বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী নূর-উন-নবীর পক্ষ থেকে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করা হয়।

ভাগ