কৃষক সংগ্রাম সমিতির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার যশোর সদর, মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর থানা কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের কাছে স্মারকলিপি পেশ করেন থানা কমিটির সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্বাস, মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের পক্ষে সিএ মো. গোলাম হোসেনের কাছে স্মারকলিপি পেশ করেন থানা সভাপতি পরিতোষ দেবনাথ ও সাধারণ সম্পাদক আশিষ গাইন। এ ছাড়া কেশবপুর ও অভয়নগরেও স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে নেতৃবৃন্দ পাটের মণপ্রতি সর্বনি¤œ মূল্য ৩ হাজার টাকা নির্ধারণ ও বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো চালু ও আধুনিকায়নের দাবিতে শ্রমিক-কৃষক-জনতাকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বিজ্ঞপ্তি




