চৌগাছা থানায় ধর্ষণ প্রচেষ্টার অভিযোগ দেওয়ার চার দিন পর মামলা নথিভুক্ত

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছা থানায় ধর্ষণ প্রচেষ্টার অভিযোগ করার চার দিন পর মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ বলছে প্রাথমিক তদন্ত প্রক্রিয়া শেষ করতেই চার দিন সময় লেগেছে। গত ৩ অক্টোবর ঘটনাটি ঘটে উপজেলার স্বরুপদহ গ্রামের পশ্চিমপাড়ায়। বুধবার ভুক্তভোগী গৃহবধূর দখিল করা অভিযোগটি আমলে নিয়ে মামালা নথি ভূক্ত করেছেন পুলিশ। ভুক্তভোগী ও তার পরিবার সাংবাদিকদের বলেন, একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দিয়ে মামলা বন্ধ রাখতে জোর তদবির করছিল। সে কারণে অভিযোগ তদন্তকারী পৃুলিশ কর্মকর্তা ঘটনাটি পারিবারিকভাবে আপোষ করার জন্য বলেছিলেন। তদন্তকালে ওই গৃহবধূ তার স্বামী, শ^শুর ও শাশুড়িসহ গ্রামের অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর শনিবার সকালে উপজেলার স্বরুপদহ গ্রামের পশ্চিমপাড়ায় এক গৃহবধূ গোসল করছিলেন। এ সময় পাশের বাড়ির আব্দুর রশিদের ছেলে সোহাগ হোসেন (২২) তার গোসলখানায় প্রবেশ করে শ্লীতহানির চেষ্টা করে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। এ ঘটনায় ওই দিনই গৃহবধূ নিজে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দেন। চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব বলেন, ‘ঘটনা তদন্ত করে মামলা নিতে তদন্তকারী কর্মকর্তাকে বলে দিয়েছি।’ এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই কাওসার বলেন, ‘তদন্তকালে ঘটনাটির সত্যতা পেয়েছি। ফলে ৭ অক্টোবর ভুক্তভোগী গৃহবধূর দখিল করা অভিযোগের ভিত্তিতে সোহাগ হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আপনি ঘটনাটি আপোষ করতে বলেছেন কি না ?। উত্তরে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন,এখানে পুলিশের কোনো স্বার্থ আছে নাকি ?

ভাগ