গরুর খামারিদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ চৌগাছায়

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় উপজেলা প্রাণিস¤পদ বিভাগের উদ্যোগে গরুর খামারিদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে প্রাণিস¤পদ অফিস প্রাঙ্গণে খামারিদের মাঝে চিটাগুড়, দানাদার খাবার, ভিটামিন ও মিনারেল প্রিনিক্স দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান ভুইয়া। প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়। উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. প্রভাষ চন্দ্র গোস্বামী অনুষ্ঠান পরিচালনা করেন।

ভাগ