চৌগাছায় ছাত্রদলের আনন্দ মিছিল

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও সমর্থকরা বুধবার আনন্দ মিছিল করেছে। আনন্দ মিছিলে নেতৃত্ব দেন নবনির্বাচিত উপজেলা, পৌর ও কলেজ শাখার ছাত্রদল নেতৃবৃন্দ। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যশোর সড়কের ধনী প্লাজার সামনে এসে শেষ হয়। মিছিলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দীন, সদস্য সচিব ইমন হাসান রকি, যুগ্ম আহ্বায়ক জাকির হাসান, জাহিদ হাসান, ইমরান হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহেরান হাসান জিতু, যুগ্ম আহ্বায়ক এখলাসুর রহমান বাপ্পি, শোয়াইব আক্তার, ইমরান হোসেন শাকিল, শাকিল আহমেদ ও কলেজ শাখার আহ্বায়ক মোবারক হোসেন, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক ও ইসমাইল হোসেনসহ ছাত্রদলের শতাধিক কর্মী সর্মথক অংশ নেন।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১১টার দিকে ছাত্রদলের নবনবর্িাচিত কমিটির নেতৃবৃন্দ পৌর শহরের ভাস্কর্য মোড়ে অনুষ্ঠিত সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করেন। এর পর তারা আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে নিহত চৌগাছা সদর ইউনিয়নের বিএনপি নেতা শহীদ বশির আলী ও পৌর শহরের হুদাফতেপুর গ্রামের প্রয়াত বিএনপি নেতা শহীদ মকবুল হোসেনের কবর জিয়ারত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যশোর জেলা শাখার সভাপতি রাজিদুর রহমার সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির যৌথ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে উপজেলা, পৌর ও কলেজ শাখার ছাত্রদলের কমিটি নির্বাচিত করা হয়েছে।

ভাগ