লোকসমাজ ডেস্ক॥ স্পেনে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্রে প্রত্যর্পন করা হয়েছে এন্টি-ভাইরাস সফটওয়্যার নির্মাতা জন ম্যাকাফি। তার বিরুদ্ধে বড় অংশের ট্যাক্স ফাকির অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটররা জানিয়েছেন, ম্যাকাফি তার কাজ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেছে। কিন্তু তিনি গত ৪ বছর ধরে ট্যাক্স ফাকি দিচ্ছেন। এ খবর দিয়েছে বিবিসি।
তিনি সফটওয়্যার ফার্মের নামে ব্যবসা করলেও তিনি এরসঙ্গে আরো একাধিক পথ থেকে আয় করছেন। কিন্তু তার কোনো ট্যাক্স তিনি প্রদান করেননি। অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ম্যাকাফি।
যদি তার অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার ৩০ বছর কারাদণ্ড হতে পারে।





