ক্রিকেটার তুষারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ যশোর বিএনপি নেতা খন্দকার আজিজুর রহিম শিশিরের বড় ভাই সাবেক ক্রিকেটার খন্দকার আজিজুল আমিন তুষারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদআছর ষষ্টিতলাপাড়া নিজ বাসভবনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নগরবিএনপির সভাপতি সাবেক পৌরমেয়র মারুফুল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাঃ আবুল কালাম আজাদ লিটু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির যুগ্ম সম্পাদক খায়রুল বাশার শাহীন, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নওশের আলম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ প্রমুখ।

ভাগ