ফুলতলায় শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ফুলতলা (খুলনা) অফিস ॥ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে সোমবার বিশ্ব শিক্ষক দিবসে ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা চত্বরে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন প্রধান শিক্ষক মনিরা পারভীন, তাপস কুমার বিশ্বাস, অজয় কুমার চক্রবর্তী, আব্দুল হাই গাজী, গোলাম মোস্তফা, ইকবাল কবির, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, রমা বিশ্বাস, জুলফিকার আলী, গোলাম কিবরিয়া, নিরঞ্জন প্রসাদ বিশ্বাস, নাসির উদ্দিন, টুকুরুল ইসলাম প্রমুখ। পরে ইউএনও সাদিয়া আফরিনের মাধ্যমে শিক্ষক নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

ভাগ