কচুয়ায় বিশ্বাস শিক্ষক দিবস পালিত

কচুয়া (বাগেরহাট) সংবাদদাতা ॥ কচুয়ায় বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে কচুয়া প্রেস কাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সুপার্থ কুমার মন্ডল। এ সময়ে বক্তব্য দেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সলিল বরণ পাইক, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান, ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, জোবাই আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ।

ভাগ