কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র তোরাব আলীর ইন্তিকাল,শোক

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র তোরাব আলী ইন্তিকাল করেছেন, ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পেটের অসুখে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে রবিবার রাতে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিন রাত ২ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। সোমবার বাদ জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যতে শোকাহত পরিবারে প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টু প্রমুখ।

ভাগ