কালীগঞ্জ পৌরসভায় উপনির্বাচন বোতল প্রতীকের শোডাউন

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচনের পানির বোতল প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান রিংকুর পক্ষে বিশাল নির্বাচনী মোটরসাইকেল শোডাউন হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে শোডাউনটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিঠু মালিথার ব্যক্তিগত কার্যালয় থেকে বের হয়ে নির্বাচনী এলাকা প্রদক্ষিণ করে বোতল প্রতীকের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন পানির বোতল প্রতীকের প্রার্থী রিংকু, ছাত্রলীগ নেতা মিঠু মালিথা, আরটিভির সাংবাদিক শিপলু জামানসহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। আগামী ১০ অক্টোবর পানির বোতল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলের প্রতি আহ্বান জানান।

ভাগ