কুড়িয়ে পাওয়া বোমার বিষ্ফোরণে দুই শিশু গুরুতর জখম

স্টাফ রিপোর্টার॥ খেলা করতে গিয়ে কুড়িয়ে পাওয়া বোমায় দুই শিশু গুরুতর জখম হয়েছে। সোমবার বিকালে যশোর শহরের ঘোপে মাহমুদুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাদে এ ঘর্টনা ঘটে। আহত শিশুরা হলো শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বায়োজিদের ছেলে সানোয়ার আহমেদ সাম্পান (১১) ও মুকুল হোসেনের ছেলে মেহেদি হাসান সানি (১০)। আহত শিশুরা জানায়, গতকাল তারা স্কুলের ছাদে খেলা করতে গিয়ে একটি টেপ জড়ানো একটি কৌটা কুড়িয়ে পায়।

এসময় তারা কৌটার টেপ খুলতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে সাম্পানের হাত গুরুতর জখম হয়। আর মেহিদির বুকে স্পিন্টার বিদ্ধ হয়। যশোর আড়াইশ শষ্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দিন স্বপন জানান, আহতদের মধ্যে সাম্পানের দুই হাত গুরুতর জখম হয়েছে। ডুমুরিয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে চলাচলের পথ বন্ধ করার অভিযোগ

ভাগ