বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমানকে শ্রমিক কর্মচারী ফেডারেশনের শুভেচ্ছা

ফুলবাড়ীগেট(খুলনা) সংবাদদাতা ॥ জাতীয় শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে খুলনার শ্রম পরিচালক মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জাননো । গতকাল সোমবার দুপুরে এই শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে শুদ্ধাচার চর্চা ও কর্মক্ষেত্রে কৌশল বাস্তবায়নের জন্য এ পুস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কেএম আব্দুস সালাম ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কেএম মিজানুর রহমান (অতিরিক্ত সচিব) এর নিকট হতে তিনি পুরস্কারটি গ্রহণ করেন। শুভেচ্ছা জানানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মুন্সি লিয়াকত আলী, সাইফুল ইসলাম, আ. ওহাব, বীর মুক্তিযোদ্ধা ইন্জিল কাজী, সেকেন্দার আলী, সাংবাদিক সাইফুল্লাহ তারেকসহ অনেকে।

ভাগ