কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়ার মিরপুরে ট্রলির ধাক্কায় হায়দার বিশ্বাস (৫৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে পোড়াদহ স্বরুপদহ মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন। নিহত হায়দার বিশ্বাস উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল দক্ষিণপাড়া গ্রামের ছবির বিশ্বাসের ছেলে। ওসি আবুল কালাম জানান, রাস্তা পারাপারের সময় একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রলি জব্দ হলেও চালক পালিয়ে যায়।





