স্টাফ রিপোর্টার॥ বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে ২টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। এ সময় কোনও অপরাধীকে আটক করতে পারিনি তারা। সোমবার (৫ অক্টোবর) সকালে দৌলতপুর গ্রামের একটি আমবাগান থেকে অস্ত্রের চালানটি উদ্ধার করা হয়। দৌলতপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দৌলতপুর গ্রামের একটি আমবাগানে অস্ত্র বেচাকেনা হচ্ছে। এ সংবাদের সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ২টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলি ফেলে পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি।





