ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনা জেলা গোয়েন্দা পুলিশ শনিবার দিবাগত রাতে ফুলতলার গাড়াখোলা মাছবাজার এলাকা থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এরা হলেন-ফুলতলার গাড়াখোলা গ্রামের মৃত মেছের আলী বিশ্বাসের পুত্র আশরাফুল ইসলাম (৩০) ও অভয়নগর সিংগাড়ী গ্রামের মৃত নূরজাহান মোল্যার পুত্র আহম্মদ আলী মোল্যা (২৮)। এ ঘটনায় ফুলতলা থানায় মাদক আইনে মামলা হয়েছে।





