ভোজগাতী চাষী কাব ফুটবলে দেলুয়াবাটির জয়লাভ

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোর মনিরামপুরের কুয়াদা ভোজগাতী চাষী কাব আয়োজিত ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট রোববার শুরু হয়েছে। ভোজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় স্বাগতিক ভোজগাতী ফুটবল একাদশ ও দেলুয়াবাটি ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। খেলার প্রথমার্ধে ভোজগাতী একাদশের জাহাঙ্গীর প্রথম গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে ভোজগাতীর জাহাঙ্গীর আরও একটি গোল করে (২-০)। পরে দেলুয়াবাটির মাহবুর ও মাহফুজ একটি করে গোল করার করলে খেলায় সমতা (২-২) ফিরে আসে। পরে ট্রাইব্রেকারে ৩-১ গোলে ভোজগাতী একাদশকে পরাজিত করে দেলুয়াবাটি একাদশ জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন আব্দুল আজিজ টুকু। তার সহযোগী ছিলেন জাহাঙ্গীর হোসেন ও জাহিদুল ইসলাম।

ভাগ