তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতীরা তালায় সড়ক দুর্ঘটনায় আহত খোকন শেখ (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাত আটটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত খোকন শেখ তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের মৃত আব্দুল জব্বার শেখের ছেলে। তালা থানা পুলিশের ওসি মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যারাতে খেশরা ইউনিয়নের বালিয়া মাদ্রাসা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন খোকন শেখ।




