সাতক্ষীরা জেলা পরিষদে সদস্য পদে প্রতীক বরাদ্দ

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা জেলা পরিষদে ৯নং ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনে ৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। রবিবার শ্যামনগর উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে রিটার্নিং অফিসার জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর ও সহকারী রিটার্নিং অফিসার শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম ৯নং ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনে ৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক প্রাপ্তরা হলেন, আজিজুর রহমান সোহাগ (তালা প্রতীক), মলিক ফজলুল হক (হাতি প্রতীক), শেখ মাকসুদুর রহমান মুকুল (টিউবওয়েল প্রতীক) ও মাহবুব এলাহী (বৈদ্যুতিক পাখা প্রতীক)। আগামী ২০ অক্টোবর শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে ভোট গ্রহণ হবে। উলেখ্য ৯নং ওয়ার্ড সদস্য গোলাম মোস্তফা মুকুলের মৃত্যুতে পদটি শূন্য হয়।

ভাগ